ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গত বুধবার ১ হাজার ১৬টি ইয়াবা বড়িসহ শাখাওয়াত হোসেন (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শাখাওয়াত উপজেলার ইমামপুর গ্রামের বাসিন্দা। নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর কমান্ডিং কর্মকর্তা আনোয়ার লতিফ খান প্রথম আলোকে জানান, ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ভবেরচরের কলেজ রোডের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে শাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ওই ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গজারিয়া থানায় তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। তাঁকে রাত ১০টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে।