ইয়াবাসহ গ্রেপ্তার চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ওসি রিজাউল হক জানান, গোপনে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আফাত আলীর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ চার হাজার ১৭০টি ইয়াবা বড়িসহ শাহ আলম, রুবেল মিয়া, সাজু আক্তার ও রুনা আক্তার নামের চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।