ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘি এলাকায় চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৭৭২টি ইয়াবা বড়িসহ হারুনর রশিদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়ায়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই তল্লাশি চালানো হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, হারুনর রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।