প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এক হাজার ইয়াবা বড়িসহ মনির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। তার বাড়ি কুমিল্লার হোমনায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মনির হোসেনের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম