ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা বড়িসহ মো. সেলিম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট চৌরাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁর কাছ থেকে ১ হাজার ৭২২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক শাহেদা সুলতানা প্রথম আলোকে বলেন, সেলিমের বাড়ি কক্সবাজারে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।