ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের পাঁচলাইশ বিবিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যা ব। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ওবায়দুল ইসলাম খান প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরহাট পশ্চিমপাড়ার জসিম উদ্দিনের ঘরে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসব বড়ি বিক্রির জন্য বাসায় রাখা হয়েছিল। এ ঘটনায় র্যা বের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় জসিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম