ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল সোমবার তিন হাজার ইয়াবা বড়িসহ নুরুল হক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গতকাল বিকেলে শহরের পাঠানবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত নুরুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নুরুল হক ওই বাড়ির ভাড়াটে। তাঁর বাড়ি বাগেরহাট জেলায়।