প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবা বড়িসহ আলী আকবর (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল রোববার সন্ধ্যায় নগরের কোতোয়ালি স্টেশন রোড এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আমিরুল্লা প্রথম আলোকে জানান, আলী আকবরের কাছ থেকে ৩ হাজার ৭৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|