ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকা থেকে গত বুধবার গভীর রাতে ৫০০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম নুরুল কবির ও কবির আহম্মেদ। তাঁদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাছান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|