প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এক লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন মো. আলমগীর, চান মিয়া, আনিসুর রহমান ও হোসনে আরা বেগম। গত সোমবার গভীর রাতে নগরের কোতোয়ালি ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যা ব। র্যা ব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নগরের কোতোয়ালি থানার আশকার দিঘির উত্তর পাড়ে দুটি মোটরসাইকেলে করে চারজন ইয়াবা বিক্রির জন্য যাচ্ছেন তথ্য পেয়ে র্যা ব অবস্থান নিয়ে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে পরে হোসনে আরা বেগমকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।