ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি বিদ্যুৎ সিকদারকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে গাজীপুর মহানগরের খরতৈল এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন জানান, বিদ্যুৎ ছাত্রলীগের কর্মী। তবে টঙ্গী কলেজ শাখার সহসভাপতি নন। পুলিশ অতিরঞ্জিত তথ্য দিচ্ছে। টঙ্গী থানার এসআই নাজমুল হক জানান, এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি