প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ গত রোববার রাতে ৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে রানুসহ (২৭) তিনজনকে আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম দাবি করেন, লালমনিরহাট সরকারি কলেজ শাখার ছাত্রলীগের কার্যক্রম এক মাস আগে স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি সত্য হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।