ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় পৌর সদরের পাইকপাড়া ও খরনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনের কাছ থেকে ২৪০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়া পৌরসভা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাইফুল ইসলাম। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়ত উল্লাহ চৌধুরী জানান, দুটি ঘটনায় মামলা হয়েছে।