ইয়াবাসহ নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে গতকাল রোববার সকালে ৫০ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার মূল্য দেড় কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। ৪২ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর নাজমুস সাদাত জানান, ইয়াবাসহ নৌকা জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে।