প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে গতকাল রোববার ভোরে এক হাজার ইয়াবা বড়িসহ মো. সামিউল হক নামের এক পরিবহনশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সামিউল সৌদিয়া পরিবহনের একটি বাসে করে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। শাহ আমানত সেতু এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। এসব ইয়াবা বড়ি বিক্রির উদ্দেশে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিলেন তিনি।