প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা বড়িসহ বান্দরবান জেলা শহর থেকে গতকাল বুধবার এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছে ২ হাজার ৭৪৫টি ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, বান্দরবান অফিসার্স ক্লাব এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই ভিক্ষু। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িগুলো পাওয়া যায়। পুলিশ জানায়, বৌদ্ধ ভিক্ষু রাজাসেনার বাড়ি লামা উপজেলায়। বান্দরবান সদর থানার এএসআই রুমা বড়ুয়া জানান, ভিক্ষুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।