প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবা বড়ি বহনের অভিযোগে মা রুঞ্জু বেগম ও মেয়ে সেতারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার দুজনের বাড়ি কক্সবাজারের টেকনাফে। শাহ আমানত সেতু এলাকায় গাড়ি থেকে নামার পর তাদের শরীর তল্লাশি করে ১ হাজার ৫৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|