প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার রাতে ৩০০টি ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার হওয়া ওসমান গণির (২৮) বাড়ি কক্সবাজার সদর উপজেলার ডিককোল গ্রামে। পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, ওসমান গণি ঢাকার সাভার বাজার সড়কে একটি বাসা ভাড়া নিয়ে সাভার ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। গতকাল রাত আটটার দিকে কৈতরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৩০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।