প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের সোনাপুর এলাকা থেকে গতকাল শুক্রবার ২৩৫টি ইয়াবা বড়িসহ আরিফুল ইসলাম ওরফে বাপ্পি (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আরিফুলের বাড়ি সদর উপজেলার বিনোদপুর গ্রামে। সুধারাম থানার টিএসআই লিটন দত্ত প্রথম আলোকে বলেন, আরিফুল সোনাপুর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ইয়াবা বিক্রি করতে এসেছে—এ খবরের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। নোয়াখালী অফিস