ইয়াবাসহ সাবেক আইজিপির ছেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী থানা এলাকা থেকে শনিবার রাতে ইয়াবাসহ পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদার ছেলে শামসুল হুদাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মো. জুয়েল (২৬) নামের এক যুবককেও আটক করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বনানী থানার পুলিশ জানায়, খবর পেয়ে শনিবার রাতে বনানীর ১৪ নম্বর সড়কের ৯০ নম্বর বাসার সামনে থেকে ৩৮টি ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।