ইয়াবা-পিস্তলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতুয়াইল থেকে ৭০ হাজার ইয়াবা বড়ি, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি গুলিসহ তিনজন মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (পূর্ব) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল হাসপাতালের উত্তর পাশের ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের ওভার ব্রিজের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. সায়েম, মো. ইসমাইল হোসেন ও মো. আলমগীর। তাঁদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।