ইরাকের নাজাফে ১৮০ বাংলাদেশি আটকা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে কয়েকজন বাংলাদেশি শ্রমিক অভিযোগ করেছেন, তাঁদের কাজের কথা বলে নিয়ে এসে নাজাফ শহরে আটকে রাখা হয়েছে। শ্রমিকদের আশঙ্কা, তাঁদের দাস হিসেবে বিক্রি অথবা পাচার করার উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। বিবিসি বাংলায় গতকাল বুধবার রাতে প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
নাজাফ শহর থেকে সিদ্দিক নামের এক শ্রমিক টেলিফোনে বিবিসিকে জানান, প্রায় ছয় মাস আগে একটা নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করার উদ্দেশ্যে ইরাকে যান তিনিসহ ১৮০ জন বাংলাদেশি। কিন্তু যাওয়ার পর থেকেই তাঁদের আটকে রাখা হয়েছে।
তবে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজানূর রহমান খান জানান, আবু তোরাব নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান কাজ করার জন্য এই ১৮০ জনকে নিয়ে আসা হয়েছে। কিন্তু কোম্পানিটি তহবিল না পাওয়ায় কাজ শুরু করতে পারছে না। এসব কর্মহীনদের বিষয়টি তাঁরা দেখছেন।