ইরানের দুই নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার থেকে গতকাল শুক্রবার মো. হোসেইন ও মো. আলী নামের ইরানের দুই নাগরিককে আটক করেছে পুলিশ। তাঁরা একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, সফিপুর বাজার এলাকার গোবিন্দ ট্রেডার্সে গতকাল ইরানের ওই দুই নাগরিক সাবান কিনতে যান। দোকানের মালিক গোবিন্দ একজনের হাতে সাবান তুলে দেওয়ার সময় তাঁরা দোকানের ক্যাশবাক্স থেকে ৬৫ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় গোবিন্দের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাঁদের আটক করে পুলিশ দেন। থানার এসআই আবুবকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।