ইলিশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের সময় গতকাল শুক্রবার দুপুরে ৭৭০ কেজি ইলিশ উদ্ধার করেছে বিজিবি। সাতক্ষীরা জেলার দেবহাটার চৌবাড়িয়া ও খেজুরবাড়িয়া নামক স্থান থেকে বিজিবি অভিযান চালিয়ে এসব ইলিশ উদ্ধার করে। দেবহাটা সীমান্ত দিয়ে ইলিশের দুটি বড় চালান ভারতে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখরা বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাছগুলো উদ্ধার করেন। সাতক্ষীরা ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কবির আহমেদ বলেন, উদ্ধার করা মাছের দাম ছয় লাখ ৩২ হাজার টাকা। এসব ইলিশ কালীগঞ্জ উপজেলার বসন্তপুর কাস্টমস গুদামের মাধ্যমে নিলাম দেওয়া হবে।