ইলিশ ও জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩২০ কেজি ইলিশ ও ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট ও পদ্মা-মেঘনায় এ অভিযান চালানো হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট এম হাসানুর রহমান বলেন, এসব ইলিশ ও জাটকা এতিমখানা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।