ইলিশ শুঁটকিতে রং, ৬ দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে লাল রং মিশিয়ে ইলিশ শুঁটকি তৈরি করে বাজারজাত করার সময় ছয় দোকানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার নগরের আছদগঞ্জ শুঁটকিপট্টিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় এক টন রংমিশ্রিত ইলিশ জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন, মৎস্য মান নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রণব দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, দোকানিদের মধ্যে ফজল বড়ুয়াকে ৫০ হাজার, খুইল্লা মিয়া সওদাগরকে ১৫ হাজার, সুকুমার বড়ুয়াকে ১০ হাজার, আবুল কালামকে ১০ হাজার, শাহীন এন্টারপ্রাইজকে পাঁচ হাজার ও বাকলিয়া এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।