ইলিশসহ ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারকালে সাতক্ষীরার শাখরা কোমরপুর এলাকার হাড়দ্দাহ সীমান্ত এলাকা থেকে ট্রাকভর্তি ইলিশ, সুপারি ও জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে এসব জব্দ করা হয়। শাখরা কোমরপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আসাদুজ্জামান জানান, ইলিশের একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হাড়দ্দাহ সীমান্ত এলাকায় অপেক্ষা করছিলেন। ভোর সাড়ে চারটার দিকে ওই এলাকা থেকে একটি ট্রাক আটক করা হয়। তল্লাশি করে ট্রাকটি থেকে ৮৮০ কেজি ইলিশ, ২৫ কেজি সুপারি ও ১০ হাজার পাতা জন্মনিয়ন্ত্রণ বড়ি উদ্ধার করা হয়।