ইসলামপুরে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার মাদকের ব্যবসা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার ব্যক্তির নাম মস ব্যাপারী (২৬)। তিনি ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকার বাসিন্দা। র্যা ব দাবি করেছে, গতকাল বেলা দুইটার দিকে ৯৯টি ইয়াবা বড়িসহ মস ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। জামালপুর র্যা ব-১৪-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) আবু সাঈদ বলেন, মস ব্যাপারীর বিরুদ্ধে ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গতকাল বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জামালপুর প্রতিনিধি|