ইসলামপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলায় মুন্নি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুন্নি আক্তার ইসলামপুর উপজেলার পলবান্দা গ্রামের আজিজুর রহমানের মেয়ে। সে ইসলামপুর জেজেকেএম স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুন্নি গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে তার কক্ষে ঘুমিয়ে পড়ে। গতকাল সকালে সাড়া না পেয়ে পরিবারের লোকজন তার কক্ষে যান। এ সময় তাঁরা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার ওসি দ্বিন-ই-আলম বলেন, আজ সকালে লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।