ইসলামী ব্যাংকের কর্মকর্তা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাওলানা কাওসার উদ্দিনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মুলাদী উপজেলার নন্দীর বাজার জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হলে তাঁকে আটক করা হয়। তিনি ওই উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং ময়মনসিংহ জেলার ইসলামী ব্যাংক আঞ্চলিক শাখার প্রিন্সিপাল অফিসারের দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, মাওলানা কাওসার গত ৫ জানুয়ারি ঢাকার পল্টনে সংঘটিত জামায়াত-শিবিরের তাণ্ডবের নেতৃত্বদানকারী। ওই সময় পল্টনে বইয়ের দোকানে অগ্নিসংযোগ, পুলিশ হত্যা, গাড়ি ভাঙচুরের নেতৃত্বে ছিলেন তিনি। মুলাদী উপজেলা জামায়াতের অর্থের জোগানদাতাও তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাদউদ্দিন জানান, মাওলানা কাওসারের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।