ইয়াবা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার এলাকা থেকে ইয়াবার ৫৫০টি বড়িসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার সকালে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কোনাবাড়ী এলাকার শবদের আলীর ছেলে মো. উজ্জ্বল (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নীলক্ষ্মী এলাকার মোহাম্মদ আলীর ছেলে মাইন উদ্দিন (১৯)। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার সময় ওই দুজনকে আটক করা হয়।