প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে ৯৮০টি ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক মো. আরিফ হোসেন (৩৫) উপজেলার ধর্মশুর এলাকার বাসিন্দা।
ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের এসআই মো. আরিফ তালুকদার জানান, শুক্রবার গভীর রাতে নিজের এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আরিফের শরীরে তল্লাশি করে ৯৮০টি ইয়াবা পাওয়া যায়। তিনি নিয়মিত ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তি