ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসছে—এমন খবরের ভিত্তিতে নাজিরপাড়া সীমান্তচৌকির বিজিবির সদস্যরা অভিযানে নামেন। ভোরে নাজিরপাড়া পূর্ব মাঠের পাশে সহেন্দভাজন কয়েকজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তাঁরা একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতরে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।