ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-৫–এর সদস্যরা দিনাজপুরের দুটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ হাজার ইয়াবা বড়িসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের পর ওই দুজনকে হাকিমপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে ও গতকাল বুধবার সকালে র্যাব সদস্যরা দিনাজপুরের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের চুড়িপট্টি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২ হাজার ৯১০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। ওই গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ১১ হাজার ৫১০টি ইয়াবা বড়ি, ২ লাখ ৯৪ হাজার ৩৭৫ টাকাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকাল ১০টার দিকে একই গ্রামের রবিউল ইসলামের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ১১ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ রবিউলের স্ত্রী রানী বেগমকে গ্রেপ্তার করা হয়।