প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগরের তীরবর্তী দোভাষী বাজার থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ৪৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড এ অভিযান চালায়। কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দোভাষী বাজার থেকে ৪৮ হাজার ইয়াবা বড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।