প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকাল সাতটার দিকে নাফ নদীতে বিজিবির টহল দলের ধাওয়ার মুখে পড়ে পাচারকারীরা ইয়াবার প্যাকেট (পলিথিনে মোড়ানো) নদীতে ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়ার আলোগুলা প্রজেক্টের ৩ নম্বর স্লুইস গেট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।