ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার বিকেল চারটার দিকে প্রায় সাড়ে চার হাজার ইয়াবা বড়ির একটি চালান স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল হ্নীলা বিওপির (চৌকির) সুবেদার মো. জজ মিয়ার নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের রোজারঘোনা গ্রামের মো. নুর হোসেনের বাড়ির উত্তর দিকের এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির টহল দল তাদের থামার সংকেত দেয়। এ সময় তারা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট জঙ্গলে দিকে ছুড়ে ফেলে পালিয়ে যায়।