ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ইয়াবা রাখার অপরাধে জহুরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যায় শহরের প্রধান রাস্তার আমতলী এলাকা থেকে জহুরুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা পলিথিনে মোড়া তিনটি প্যাকেট থেকে ইয়াবার ৬০০ বড়ি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। জয়পুরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।