ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে আটক এক নারীসহ দুজনের কাছ থেকে ইয়াবার ২ হাজার ১০০ বড়ি উদ্ধার করা হয়েছে। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার শেরুয়া বাজার এলাকা থেকে র্যা বের সদস্যরা ওই দুজনকে আটক করেন। তাঁরা হলেন উপজেলার বনমরিচা গ্রামের সাইফুল ইসলাম (২৩) ও তাঁর ফুফু নাসরিন আক্তার (২৫)। তাঁদের কাছ থেকে ইয়াবার বড়িগুলো উদ্ধার করা হয়। এগুলোর মূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। সিরাজগঞ্জ ক্যাম্পের র্যা ব-১২ ডিএডি ইলিয়াস আলী বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে থানায় মামলা দায়ের করেন। আটক দুজনকে থানায় সোপর্দ করা হয়।