ইয়াবা ও অস্ত্রসহ ট্রলার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে ইয়াবা বড়ি ও দুটি অস্ত্রসহ এক জেলেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাঁকখালী নদীর কস্তুরাঘাটের একটি মাছ ধরার ট্রলার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. আব্দুল্লাহ (৫৫)। তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা। বর্তমানে শহরের সমিতিপাড়া এলাকায় থাকেন।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এফবি মা-বাবার দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার থেকে ৩৫ হাজার ৪৭৫টি ইয়াবা বড়ি এবং দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে তিনটি মামলা হয়েছে।