প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকা থেকে গত বুধবার ইয়াবা বড়িসহ মনির হোসেন ওরফে মিলন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ফেনী রেলস্টেশন এলাকা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। ছাগলনাইয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বলেন, বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে একটি বাস থেকে পুলিশ মনির হোসেনকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ১২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। এদিকে র্যাব সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় র্যাব সদস্যরা ফেনী রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছেন।