প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের কদমতলী এলাকা থেকে ৯০ হাজার ইয়াবাসহ দুজনকে ও সল্টগোলা এলাকা থেকে ছয় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, এনার্জি বাল্বের প্যাকেটে লুকিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা পাচারকালে কদমতলীর একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান পরিচালনা করে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহমদ নুর ও মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গোপন তথ্যের ভিত্তিতে নগরের সল্টগোলা এলাকায় র্যাবের তল্লাশিচৌকির সদস্যরা একটি ট্রাককে থামতে সংকেত দেয়। এ সময় র্যাব সদস্যদের দেখতে পেয়ে গাড়ির চালক ও সহকারী পালিয়ে যান। পরে ওই ট্রাকের ভেতর থেকে ছয় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।