ইয়াবা-গাঁজা উদ্ধার, বাবা-মা-মেয়েসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে বাবা, মা ও মেয়েসহ ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে এক হাজার ১৬০টি ইয়াবা বড়ি, ২০ বোতল ফেনসিডিল ও পাঁচ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত মধুখালী উপজেলা সদরের মরিচ বাজার, ডুমাইন গ্রাম ও কামারখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার ও মাদকগুলা জব্দ করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ব্যাপারে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাইকে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।