প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার হাজার ইয়াবা বড়িসহ প্রথমে আটক করা হয় মা রিনা বেগমকে। পরে মায়ের দেওয়া তথ্য অনুযায়ী আটক করা হয় ছেলে মো. সুমনকে। তাঁর কাছে আরও এক হাজার ইয়াবা বড়ি ও চার কেজি গাঁজা পাওয়া যায়। সুমনের সঙ্গে গ্রেপ্তার করা হয় তাঁর সহযোগী সাজ্জাদ হোসেনকে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, অক্সিজেন এলাকায় তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবা বড়িসহ রিনা বেগমকে আটক করা হয়। পরে অক্সিজেনের তামান্না আবাসিক এলাকায় তাঁর ছেলে সুমনের বাসায় অভিযান চালানো হয়।