প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পূর্বাঞ্চলের কর্মকর্তা এম দুরুল হুদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কিন্তু ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।