ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩২০টি ইয়াবা বড়ি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের কাউন্টারে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বড়িগুলো একটি মোড়কের ভেতরে রাখা ছিল। এসব বড়ি ঢাকায় পাঠানো হচ্ছিল।