ইয়াবা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়া ভাঙা এলাকায় পরিত্যক্ত একটি তরকারির ব্যাগ থেকে দুই হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লিটন মিয়া বলেন, ইয়াবার একটি চালান শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ নেওয়া হচ্ছে—এমন তথ্য পেয়ে গতকাল কোস্টগার্ডের একটি টহল দল উত্তরপাড়া ভাঙা এলাকায় অবস্থান নেন। পরে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। এরপর তল্লাশি চালানোর সময় ব্যাগের ভেতর দুই হাজার ইয়াবা পাওয়া যায়।