ইয়াবা তৈরির যন্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা বড়ি ও তা তৈরির কাঁচামাল, যন্ত্র-সরঞ্জামসহ পাঁচজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার রাতে মিরপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিমউদ্দিন, সৈয়দ তরিকুল ইসলাম, আলী আকবর, জুবায়ের হোসেন ও আজাদ টুটুল।
গতকাল সকালে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন এই তথ্য জানান। তিনি বলেন, ডিবির পূর্ব বিভাগের একটি দল বুধবার রাতে মিরপুর ২ নম্বরে অভিযান চালিয়ে ওই পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৫০০ ইয়াবা বড়ি, বিপুল পরিমাণ বিভিন্ন রঙের গুঁড়ো দানা ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।