ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়ি দিয়ে অন্যকে ফাঁসানোর অভিযোগে কুমিল্লার হোমনা উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম রুবেল মিয়া (২৬)। তিনি ভংগারচর গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রুবেল ভংগারচর গ্রামের এক প্রবাসীর কাছে ইয়াবা বড়ি আছে বলে থানার পুলিশকে জানান। পরে পুলিশ ওই প্রবাসীর বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। তবে পুলিশ এ সময় প্রবাসীর বাড়িতে কোনো ইয়াবা পায়নি।
একপর্যায়ে প্রবাসীর কাছে গিয়ে একটি সিগারেটের প্যাকেট তাঁর পায়ের কাছে রেখে সেখান থেকে চলে যান রুবেল। ওই প্যাকেটে তিনটি ইয়াবা বড়ি ছিল। থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গিয়াস উদ্দিনসহ প্রত্যক্ষদর্শীরা এ ঘটনা দেখে ফেলেন। পরে কৌশলে রুবেলকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়।