ইয়াবা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ থেকে গ্যাসের সিলিন্ডারে করে ১৫ হাজার ইয়াবা বড়ি পাচারকালে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আবুল কাশেম (৪০) ও আলী হোসেন (৩১)। গত বুধবার দিবাগত রাতে নগরের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, টেকনাফ থেকে গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি সিলিন্ডারের ভেতর থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সিল্ডিারের ভেতর ইয়াবাগুলো ঢুকিয়ে রং করে দেওয়া হয়, যাতে সহজে কেউ বুঝতে না পারে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উপপরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেছেন।